জাতীয় সড়কে পথ দুর্ঘটনা মৃত এক। ঘটনার প্রতিবাদে ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

জাতীয় সড়কে পথ দুর্ঘটনা মৃত এক। ঘটনার প্রতিবাদে ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

কাজল মিত্র: আসানসোল:- আসানসোলের উত্তর থানা এলাকায় 19 নম্বর জাতীয় সড়কে  শীতলা মোড় এলাকায় রাস্তা পারাপার করার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির।

 তাঁর নাম বিকাশ থাণ্ডার । এরপরেই ওই ব্যক্তির মৃতদেহ রাস্তায় রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষজন ও পরিবারের লোকেরা ।

জানা গিয়েছে, ওই ব্যক্তি শীতলা মোড়ের কাছে  জাতীয় সড়ক  রাস্তা পারাপার করছিলেন। ঠিক সেই সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বিকাশ বাবু । স্থানীয়রা ছুটে আসে কিন্তু তারা দেখেন যে ওই ব্যক্তির  পা ভেঙে গেছে এবং সে ঘটনাস্থলেই মারা যায় ।এরপরেই উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ। এরপর পুলিশ আধিকারিকরা তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে আসা হাসপাতালে নিয়ে যাওয়া যান। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর থেকে ঘাতক গাড়ি পলাতক। পুলিশ ইতিমধ্যেই ঘাতক গাড়ির খোঁজ শুরু হয়েছে। সেই সঙ্গেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ এদিকে ঝন্টুবাবুর পরিবারের কাছে এই ঘটনার খবর পৌঁছতেই তাঁরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের পাশাপাশি গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মহম্মদ ইমরান নামের এক ব্যক্তি জানান এই এলাকায় প্রায়শই এই ধরনের  ঘটনা ঘটছে । তারা ওভার ব্রিজ এর দাবি জানিয়ে আসছেন বহুদিন থেকে কিন্তু কোন কাজই হচ্ছে না । বারং বার শুধু আশ্বাস পেয়ে যাচ্ছেন ।

তারা ওভার  ব্রিজের দাবি জানিয়ে আজকেও রাস্তা অবরোধ করেন ।একই সাথে এই জায়গায় ট্রাফিক পুলিশ কোন কাজ করেনা কেবল মোবাইল নিয়ে রাস্তার ধরে বসে থাকে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )