শুভেচ্ছা – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

শুভেচ্ছা – মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের

 অঙ্কিতা চ্যাটার্জ্জী-:

মাঝে মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বসতে চলেছে কয়েক লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী। মধ্য  শিক্ষা পর্ষদের সমস্ত স্তরের আধিকারিকদের ব্যস্ততা তুঙ্গে। ইতিমধ্যে সমস্ত রকম প্রশাসনিক প্রস্তুতি শেষ। টুকলি রোধ করার জন্য স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলির জন্য ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার। পরীক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিয়েছে।

পাশাপাশি পরীক্ষার্থীরাও শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নিচ্ছে বইয়ের পাতায়। খেয়াল রাখার চেষ্টা করছে কোনো কিছু বাদ থেকে গেছে কিনা। এটি শেষ হতে না হতেই শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেখানেও চলছে সবপক্ষের ব্যস্ততা। 

আমাদের পত্রিকার পক্ষ থেকে সমস্ত পরীক্ষার্থীকে জানাই শুভেচ্ছা। অযথা চিন্তা না করে তোমরা শান্ত হয়ে পরীক্ষা দাও। তোমাদের ভাল পরীক্ষা হবে।অভিভাবকদের কাছে অনুরোধ আপনারা নিজ নিজ সন্তানের উপর ভরসা রাখুন। অতিরিক্ত দাবি করে ওদের উপর অযথা মানসিক চাপ সৃষ্টি করবেন না। ওদের উৎসাহ দিন। ওরা ঠিক পারবে।

বহিরাগতদের অনুরোধ করব পরীক্ষাকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। এতে পরীক্ষার্থীদের মনঃসংযোগে বিঘ্ন ঘটে। ক্ষতিটা ওদেরই হয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )