সুলেখা চক্রবর্তী, শ্যামপুর, হাওড়া:- মাঘী পূর্ণিমায় শীতলা দেবীর স্নানযাত্রাকে ঘিরে হাওড়া শহর যেমন মেতে থাকল তেমনি হাওড়ার প্রান্তিক এলাকা শ্যামপুরের দিহি মন্ডল ঘাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সাইবেরিয়ার কয়েক হাজার মানুষ শীতলা দেবীর স্নান উৎসব ও নব নির্মিত মন্দিরের শুভ সূচনা অনুষ্ঠানকে ঘিরে মশগুল থাকলো। উল্লেখ্য এই এলাকার মুখার্জি পরিবারের শীতলা মা রীতিমতো ভক্তদের কাছে একটি আবেগ। শীতলা মন্দিরের বিভিন্ন কোনে মনসা, জরাসূর সহ বিভিন্ন লৌকিক দেবদেবীর মূর্তি নতুন করে স্থাপন করা হলো। মুখার্জি পরিবারের কৃষ্ণেন্দু মুখার্জি জানিয়েছেন,”বহুবচনের প্রাচীন এই শীতলা মা কে ঘিরে এলাকায় মানুষের আবেগ রয়েছে। এদিন প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ প্রসাদ গ্রহণ করেন।
Posted inজেলার আপডেট