মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিলেন বিধায়ক

মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিলেন বিধায়ক

রিমা ঘোষ, আমতা, হাওড়া-:

       রাজ্যজুড়ে শুরু হয়ে গেল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। আগামী ১২ ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মধ্যশিক্ষা পর্ষদ আগে থেকেই সমস্ত প্রস্তুতি পর্ব সেরে রেখেছে। এলাকার অন্যতম পরীক্ষা কেন্দ্র ছিল আমতা নিত্যানন্দ উচ্চ বিদ্যালয়। এখানে তিনটি বিদ্যালয়ের মোট ৫৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের প্রত্যককে গোলাপ ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানান এবং উৎসাহিত করেন  উলুবেরিয়া উত্তরের তৃণমূল বিধায়ক ডা. নির্মল মাজি। 

       বিধায়ক বলেন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর  পক্ষ থেকে ফুলের মত পবিত্র সকল পরীক্ষার্থীদের আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। পাশাপাশি মাথা ঠাণ্ডা রেখে তাদের প্রত্যেকটা প্রশ্ন ভাল করে পড়ে উত্তর দেওয়ার পরামর্শ দিই।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )