সরকারি বাসে আগুন, প্রাণে বাঁচল যাত্রীরা

সরকারি বাসে আগুন, প্রাণে বাঁচল যাত্রীরা

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, রাণীগঞ্জ, পশ্চিম বর্ধমান-:

      হঠাৎ  আগুন লেগে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেল দুর্গাপুর থেকে আসানসোলগামী সরকারি বাস। কোনোরকমে প্রাণে রক্ষা পায় যাত্রীরা। ঘটনার পর থেকে বাসের চালকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা। সম্ভবত সে পলাতক। ঘটনাটি ১৯ নং জাতীয় সড়কে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায়।

       ঘটনার খবর পেয়েই স্থানীয় তৃণমূল নেতা সাধন সিং রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে খবর দেয়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। যদিও আগুন নিয়ন্ত্রণ আনার আগেই এসবিএসটিসির ওই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিটের জন্য  এই আগুন লেগে থাকতে পারে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )