একাধিক জায়গায়র ইডির তল্লাশি, জেলা জুড়ে চাঞ্চল্য

একাধিক জায়গায়র ইডির তল্লাশি, জেলা জুড়ে চাঞ্চল্য

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-:

         কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মঙ্গলবার সকাল থেকে    পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর, আসানসোল, জামুড়িয়া সহ একযোগে একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। নির্বাচনের আগে ইডির এই অভিযানে জেলাজুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা।  তাদের অভিযানের হাত থেকে থানার ওসি থেকে শুরু করে ব্যবসায়ী সহ কেউই রেহাই পায়নি। 

      এখনো সরকারিভাবে বুদবুদ থানার দায়িত্বভার গ্রহণ করেননি নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডল। তার আগেই তার দুর্গাপুরের আবাসনে তল্লাশি করে বিভিন্ন  নথিপত্র, আর্থিক লেনদেনের রেকর্ড ইত্যাদি খতিয়ে দেখে ইডি আধিকারিকরা। 

       দুর্গাপুরের বালি ব্যবসায়ী প্রবীর দত্ত ও তার ভাই অমিত দত্ত, পানাগড়ের শেখ হাসিম মির্জা বেগ, আন্ডুলের ভক্তরনগরে শেখ কিরণ মণ্ডল, পান্ডবেশ্বরের কয়লা ব্যবসায়ী শেখ মাইজুল এবং  জামুড়িয়ার ব্যবসায়ী অমিত ও সুমিত বানসালের   আবাসন ও গুদাম সহ একাধিক জায়গায় ইডি হানা দেয়। জামুড়িয়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে বস্তা ভর্তি নথি এবং কয়েক লক্ষ নগদ অর্থ উদ্ধার  করে তারা নিয়ে যায়।

        যদিও এই অভিযান সম্পর্কে ইডির পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া নাহলেও মনে করা  অবৈধভাবে কয়লা ও বালি পাচারের সূত্র ধরেই এই অভিযান।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )