
জামুড়িয়ার ভূত বাংলা এলাকায় ইএসআই ডিসপেনসারির উদ্বোধন
কাজল মিত্র: জামুড়িয়া:- ইএসআই কার্ডধারী শ্রমিকদের জন্য বড় সুখবর।বুধবার জামুড়িয়ার ভূত বাংলা এলাকায় রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এবং বিধায়ক হরেরাম সিং যৌথভাবে একটি ইএসআই ডিসপেনসারির উদ্বোধন করেন।
রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক এবং বিধায়ক হরেরাম সিং যৌথভাবে এই ইএসআই ডিসপেনসারির ফিতা কেটে উদ্বোধন করেন।
এই ডিসপেনসারি চালু হওয়ায় এখন এলাকার শ্রমিকদের আর ছোটখাটো চিকিৎসা বা জরুরি পরিষেবার জন্য আসানসোল বা দুর্গাপুরের ইএসআই হাসপাতালে যেতে হবে না। ভূত বাংলায় নবনির্মিত এই ইএসআই ডিসপেনসারিতে ইনজেকশন, প্রাথমিক চিকিৎসা, সিক সার্টিফিকেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এখান থেকেই পাওয়া যাবে।
এই ডিসপেনসারি চালুর মূল উদ্দেশ্য হলো জামুড়িয়া শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য নজদিকেই সহজ ও সুলভ স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা, যাতে চিকিৎসা বা সার্টিফিকেটের জন্য দূরবর্তী হাসপাতালে ছুটতে না হয়।
এই ডিসপেনসারিতে ইনজেকশন, প্রাথমিক চিকিৎসা, সিক সার্টিফিকেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি এখান থেকেই পাওয়া যাবে।
এই ডিসপেনসারি চালুর মূল উদ্দেশ্য হলো জামুড়িয়া শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের সহজ ও সুলভ স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা। যাতে চিকিৎসা বা সার্টিফিকেটের জন্য দূরবর্তী হাসপাতালে ছুটতে না হয়।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ইএসআই হাসপাতালের আধিকারিকদের পাশাপাশি ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা, সুব্রত অধিকারী, সুকুমার ভট্টাচার্য, স্থানীয় পঞ্চায়েত সদস্য নথুনি দুসাধ সহ বহু স্থানীয় মানুষ জনেরা উপস্থিত ছিলেন।


