সড়ক দুর্ঘটনার জেরে উত্তাল কুনুস্তোড়িয়া মোড়, ক্ষুব্ধ জনতার রাস্তা অবরোধ

কাজল মিত্র: জামুড়িয়া:- আবারও সড়ক দুর্ঘটনা! বৃহস্পতিবার ৬০ নম্বর জাতীয় সড়কের কুনুস্তোড়িয়া মোড়ে ট্রাকের ধাক্কায় বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল। ঘটনার পর মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ক্ষুব্ধ স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমে পড়েন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বারবার দাবি করা সত্ত্বেও যথাযথ ব্যারিকেড বা স্পিড ব্রেকার বসানোর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। তাদের অভিযোগ এই উদাসীনতা আর অবহেলার কারণেই পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয়ে পরিণত হয়েছে।

দুর্ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে দেয়। দীর্ঘক্ষণ রাস্তা জামে থমকে যায় যান চলাচল।

ক্ষোভে ফুঁসে ওঠা স্থানীয়দের সাফ কথা, অবিলম্বে ব্যারিকেড ও স্পিড ব্রেকার বসাতে হবে। নয়তো এই পথচলায় নিরাপত্তা ফিরবে না।

তীব্র জনরোষের মুখে পড়ে ঘটনাস্থলে আসে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত আলোচনা শুরু হয়। প্রশাসনের তরফে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।

ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করে। স্থানীয়দের দাবি, অবহেলা বন্ধ না হলে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *