
সাফাই কর্মী এবং আশাকর্মীদের দাবি মানতে হবে, কুলটি বোরো কার্যালয়ে কংগ্রেসের বিক্ষোভ
কাজল মিত্র, কুলটি:-পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর নিগমের অধীন তা শতাধিক আশা কর্মীরা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে ২৩ শে ডিসেম্বর থেকে বিক্ষোভ প্রদর্শন করছে কর্মবিরতি করে। অপরদিকে গত সাত দিন থেকে আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীরা আসানসোল পৌর নিগমের ১০৬ টি ওয়ার্ডে সাফাইয়ের কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছে তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিকে সামনে রেখে। এই দুই গোষ্টি অর্থাৎ আশা কর্মী এবং সাফাই কর্মীদের দাবিকে সমর্থন করে আজ দুপুর ১২টায় আসানসোল পৌরনিগমের কুলটি বড় কার্যালয়ে বিক্ষোভ দেখালো কুলটি ব্লক কংগ্রেস পার্টি। নেতৃত্বে ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস সহ অনেকে
CATEGORIES আসানসোল

