জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত ২০ জন বাসযাত্রী

জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত ২০ জন বাসযাত্রী

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, জামুড়িয়া, পশ্চিম বর্ধমান-:

      হঠাৎ জাতীয় সড়কে উঠে আসা একটি গবাদি পশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি এক্সপ্রেস বাস যাত্রী নামানোর জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মিনিবাসে ধাক্কা মারলে বাসের ২০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এমএমআইসি সুব্রত অধিকারী, স্থানীয় মানুষজন ও পুলিশ। সবার সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। জানা যাচ্ছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

      স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে অবাধে পথকুকুর ও গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে। যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )