নাম উধাও উপভোক্তাদের, মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিধায়ক

সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -:

      কেন্দ্র সরকারের বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার নিজ উদ্যোগে গরীব মানুষদের জন্য বাড়ি তৈরি করে দিতে শুরু করেছেন। কিন্তু সেখানেও ঘটে গেল অবাঞ্ছিত বিপত্তি। কোনো এক অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট পোর্টাল থেকে আউসগ্রাম-১ নং ব্লকের প্রায় সাড়ে আট হাজার যোগ্য উপভোক্তার নাম মুছে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সমস্যার সমাধানের  জন্য স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার তার উদ্দেশ্যে একটি চিঠি লেখেন। জানা যাচ্ছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জ্জীর দপ্তর ছাড়াও পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ এর উদ্দেশ্যেও একটি চিঠি লেখেন। আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল সভাপতি শান্তা প্রসাদ রায়চৌধুরী জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। 

       বিধায়ক বলেন, হয়তো প্রযুক্তিগত ত্রুটির জন্য নাম মুছে গেছে। সমস্যার দ্রুত সমাধানের জন্য আমি মুখ্যমন্ত্রী সহ দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছি। এমনকি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। আশাকরি খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *