জীবনচক্র
শ্রীমতি পান্না দাস (শিলিগুড়ি)

প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবন প্রবাহিত ,
দেহ নশ্বর হলেও জীবনচক্র অব্যাহত।
সন্তান জন্মদানের এক স্বর্গীয় আনন্দতম,
অব্যক্ত অনুভূতি ভাষায় প্রকাশে কঠিনতম।
পিতা-মাতার হৃদয়ে অপার ভালোবাসা,
দায়িত্ববোধ এক গভীর সংযোগের আশা।
নামকরণ, অন্নপ্রাশন নতুন সদস্যের আগমন,
পারিবারিক বন্ধন দৃঢ়, নতুন জীবনের সূচনা উদযাপন।
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবন প্রবাহিত ,
দেহ নশ্বর হলেও জীবনচক্র অব্যাহত।
পিতা মাতার মৃত্যু এক শোকাহত,
মুখাগ্নি ও দাহ হিন্দু ধর্মমত।
‘স্বাম লুয়েগু’-এর মতো নীতি ,
নদীতে আরৈ পিণ্ড উৎসর্গ রীতি।
পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা ও কর্তব্য পালন,
মৃত আত্মাকে দেবলোকে প্রেরণ।।
CATEGORIES কবিতা

