১৯ নম্বর জাতীয় সড়ক থেকে অবৈধ কয়লা ভর্তি ট্রাক আটক করলো সিআইএসএফ

১৯ নম্বর জাতীয় সড়ক থেকে অবৈধ কয়লা ভর্তি ট্রাক আটক করলো সিআইএসএফ

কাজল মিত্র: কুলটি:- বেশ কিছুদিন ধরে সিআইএসএফ এর টিম অভিযান চালাচ্ছে আর এই অভিযানে পরপর বেশ কয়েকটি  বেআইনি কয়লার ট্রাক আটক করলো সিআইএসএফ। অথচ পুলিশ এর নাকের ডগায় পার হচ্ছে এই সব অবৈধ  কয়লা গাড়ি। যা তারা নাকি জানেই না। এবার আরও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। 

সিআইএসএফ এর দল অভিযান চালিয়ে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর থেকে অবৈধ  কয়লা ভর্তি  ট্রাক আটক করেছে । ট্রাকটি তে প্রায় ৩২ টন বেআইনি কয়লা ছিল বলে জানান  সিআইএসএফ জওয়ানরা।

তারা জানান ট্রাক আটকে ট্রাক চালকের কাছে  বৈধ কাগজ চাইলে চালক কোন কাগজ দেখাতে পারেননি। তবে তারা লরির চালক কে জিজ্ঞাসাবাদ করলে ট্রাক চালক জানান ট্রাকটি ঝাড়খণ্ড থেকে এ রাজ্যে প্রবেশ করেছে।

তাহলে প্রশ্ন উঠছে বাংলা ঝাড়খন্ড সীমানায় ডুবরডিহি চেকপোস্টের দায়িত্বে থাকা কুলটি থানা চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক কি করছিল? পুলিশের নাকের ডগা দিয়ে কি করে ঝাড়খন্ড থেকে বেআইনি কয়লার এ রাজ্যে ঢুকে গেল।

পুলিশ জানিয়েছে, এই লরির কাগজ খতিয়ে দেখা হচ্ছে। কয়লা বেআইনী হলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )