উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানালেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানালেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ

কাজল মিত্র: সালানপুর:- আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর শুরুর দিনেই মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস।সালানপুর ব্লকের আছরা রায়বলরাম গার্লস হাইস্কুল ও আছরা যজ্ঞেশ্বর ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে আগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান তারা। এই দিন ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক প্রতিনিধি বিজয় (ভোলা)সিং  তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ আরমান, মহিলা নেত্রী অপর্না রায় ,অর্ধেন্দু রায়,শচীন নাগ, আছরা পঞ্চায়েত এর প্রধান শিবানী পাল, উপপ্রধান জয়দেব মাহাতো সহ  অন্যান্যরা।তারা ছাত্রছাত্রীদের হাতে শুভেচ্ছা জানিয়ে একটি করে গোলাপ ফুল ও পেন তুলে দেন।বিধায়ক প্রতিনিধি জানান জীবনের প্রথম পরীক্ষা যাতে ঠিক ভাবে দেয় সেই শুভেচ্ছাই জানালাম ছাত্র-ছাত্রীদের।মহিলা নেত্রী আরমান বলেন,আজ সারা রাজ্যজুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো। তারা এখানে এসেছেন ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষার শুরুতে শুভেচ্ছা জানাতে। পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে হাতে পেন আর গোলাপ ফুল তুলে দেওয়া হয়।

উপস্থিত একছাত্রী জানান সে এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছি ভয়তো লাগছে আজকে বাংলা পরীক্ষা সমস্ত পরা তৈরি করে এসেছি এবার দেখি প্রশ্ন পত্র কেমন আছে তারপর রেজাল্ট হবে।

এক অভিভাবক জানান স্কুলের ব্যাবস্থাপনা ভালই দেখলাম সুন্দর করে সারিবদ্ধ ভাবে প্রবেশ করানো হচ্ছে তবে ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ছাত্র ছাত্রীদের পেন ও ফুল দেওয়া হচ্ছে এতে ছাত্র ছাত্রীদের মনোবল বৃদ্ধি পাবে। স্কুল শিক্ষক অর্ধেন্দু শেখর রায় জানান সালানপুর ব্লকের মোট পরীক্ষার্থী সংখ্যা  ৫৯৬ জন ।এর মধ্যে আছরা বয়েজ স্কুলে ১৩৫ জন,আছরা রায় বলরাম গার্লস স্কুলে ১০২ জন।কাস্তুরবা গান্ধী স্কুলে ১৮৩ জন এবং ইংলিশ মিডিয়াম স্কুলে ১৭৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে স্কুল চত্বরের পরীক্ষা কেন্দ্রে কড়া পুলিশ ব্যাবস্থা রয়েছে ।এবং ছাত্র ছাত্রীদের পুঙ্খানু পুঙ্খ ভাবে চেক করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )