আমার ফাগুন

মিষ্টু চৌধুরী মজুমদার (কলকাতা)

আবির রাঙা আকাশেতে এলো রে ওই ফাগুন
মনেতে আজ লেগলো যে দাবানলের আগুন।

সবাই বলে ফাগুন আমার ফাগুন তোমার
বাসন্তিকা বয়ে আনে বিষাদের স্মৃতি ভোলার।

আম্রমুকুল গাছের ডালে ভরিছে নিজ সাজে
আমার কবিতা পরিপূর্ণ ছন্দের ভাঁজে ভাঁজে।

পলাশ শিমুল ভরিয়েছে মম শুভ্র আঁচল
অভিমানের কালিমা তুলে চোখে পড়া কাজল।

ধূসরতা পারবে না হৃদয় করতে মলিন
স্নিগ্ধ হৃদয় চিরতরে ঈশ্বরের তরে বিলীন।

ফেরারী মন কোকিলের সুরে ভবঘুরে বেশে
পৌঁছে গেছে নির্জনতার ঝরা পাতাদের দেশে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )