তন্দ্রা বোস (মেমারি)

তোমায় আমার আবার হঠাৎ দেখা
বছর তিরিশ পর
মায়া নদী হারিয়েছে গতিপথ,বুকে জমেছে আবর্জনা
তোমার আমার হয়নি বাঁধা ঘর।
এই যে সেই মাঠ, যে মাঠেতে
প্রপোজ তুমি করেছিলে মোরে
প্রেমের উঁকি মিঠে ফাগুন
মন হারানো সুরে
আবার মোদের দেখা হল বছর তিরিশ পরে।
আমরা কেমন হয়েছি বুড়ো বুড়ি
পেকেছে চুল স্মৃতির ঘরে ধুলি
ভুলিনি তো সেসব কথা
আমার চোখের ধূসর নেশায় আল্পনা দেয় তুলি।
তোমার আমার হঠাৎ দেখা সরষে ক্ষতের ধারে
বুনছে বাসা বাবুই দেখো
বিশ্বাস গড়ের তালগাছেরই আরে
তোমার আমার হঠাৎ দেখা
বছর তিরিশ পরে।
পুরানো সেসব দিনের কথা
তোমার আর কি আছে মনে?
তিতলিরা সব উড়ে বেড়ায়
আগের মতোই বনে
আমার একটা ফাগুন আছে আগের মতোই মনে।
হঠাৎ দেখা তোমার আমার
বছর তিরিশ পরে
আমার কথা আগের মতো মনে কি আর পড়ে?
টাক পড়েছে বিশাল মাথায়
সময় গেছে বয়ে
সেই প্রপোজের দিনটা তোমার আর কি মনে পড়ে?
তোমার আমার হঠাৎ দেখা মন মোহনার ধারে।