শৈশবের বসন্ত

অনীতা প্রামানিক (কলকাতা)

বসন্ত মানে সুমিষ্ট গন্ধে পাগল হাওয়ায় ভেসে যাওয়া কোকিলের কুহুতানে প্রেমের আবেশ মেখে মনছুঁয়ে হারিয়ে যাওয়া,বসন্ত মানে দখিনা হাওয়া। শিমুল,পলাশ আর কৃষ্ণচূড়া,অশোক পলাশের টুকটুকে লাল রঙে সেজে ওঠে প্রকৃতি। গাছে গাছে নতুন পত্রপল্লব ও মুকুলে ভরে থাকা। হলুদ ফুলে ভরে থাকা মাঠের পর মাঠ,গুনগুনিয়ে ভ্রমরের খেলা। কি অপূর্ব সৌন্দর্য্যের লীলাভূমি।ঋতু মায়ের অপরূপ সাজ।
আঁকাবাঁকা মেঠো পথে কত নাম না জানা বুনোফুল ফুটে থাকে গন্ধে মাতোয়ারা, রাখালিয়ার বাঁশির মেঠো সুর। গায়ের বধু, তপ্ত দুপুরে মেঠো পথ ধরে বাগান পেরিয়ে সারিবদ্ধভাবে হেঁটে চলেছে কলসি কাঁখে নদীর ঘাটে।
কচিকাঁচা খেলার ছলে বৃক্ষের ডালে দোলা বেঁধে ঝুল খায় বাগানে।
দিবা-রাত্রি মুকুল থেকে ঝরে পড়ে মধু টুপটাপ করে শুকনো পাতার মর্মধ্বনি। পড়ন্ত বেলায় ছোট বড় ভাই বোন মিলেমিশে ঘুড়ি নিয়ে মাঠে-ঘাটে ছুটে বেড়ানো। কখনো মন্দবাতাস পথের উপর দিয়ে স্রোতের পাকের মত ধুলো উড়িয়ে চোখে মুখে ভরে যেতো।ভয়ের কারণ ছিল তবে সেই ভয় আমাদের না, আমাদের মায়েদের।দশ্যি দামাল ছুটে যায় এই বাগান থেকে সেই বাগানে অপার ভাললাগা প্রাকৃতিক বৈচিত্র্যময় রূপ মুঠো মুঠো তুলে রেখেছি মনের সিন্দুকে আনন্দে আত্মহারা হয়ে ভেসে যেতাম।
সেই মধুর বসন্তের দিনগুলো বড্ড অচেনা হয়ে গেছে মাত্র কয়েকটা বছরে।
এখন সব যেন অতীত, বাগান বিলাস নেই , আছে শুধু এক চিলতে ব্যালকুনি জুড়ে সাজানো বাগান। নেই দোলা বেঁধে দোল, আছে দোলনা ছাদে কিংবা বারান্দায়।নেই কচিকাঁচার সেই লুকোচুরি বৌছুট। মানুষ নামের সঙ্গটা যেন স্বার্থপর, একাকীত্বের পিছুটানে ছুটে বেড়ায়। মাঠ ঘাট ভরে গেছে শিশুর শৈশব মৃতলাশ।
এখন দেখতে পাই ইঁট কাঠ পাথরের বড় বড় অট্টালিকা। পিচঢালা রাজপথ দিন-রাত কত গাড়ি ছুটে চলে। কোকিলের কুহুতানের পরিবর্তে শুনতে পাই গাড়ির হর্ন। বাতাসে ফুলের মিষ্টি মধুর সুবাসের পরিবর্তে ভেসে আসে বিভিন্ন কলকারখানার দূষিত কালো ধোয়া।
এই বসন্ত কেমন অচেনা লাগে আজকের তরুণ -তরুণীরা সেজেগুজে হাত ধরে ঘুরে বেড়ায় রাস্তায়, পার্কে, বিশ্ববিদ্যালয় কিংবা বইমেলায়। ফুচকা ও ঘুগনির আড্ডায় মেতে থাকে। নেট দুনিয়ায় আর মুঠোফোনে হাজার হাজার ছবি তোলে।
কর্ম ব্যস্ত জীবনে, বসন্তের হাওয়া যেন আর গায়ে লাগে না।শুধু বেঁচে থাকার সংগ্রামে দিনভর ছুটে চলা।
তবুও আজ বসন্তের সৃষ্টি স্মৃতি গুলো মরিচা ধরা হলেও বসন্ত চির নতুন! বসন্ত অপার ভালোলাগা বসন্ত মানে রং রস গন্ধ মেখে মনছুঁয়ে হারিয়ে যাওয়া প্রিয় মানুষ গুলোর মাঝে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *