মায়া সাহা (কলকাতা)

তোর এলাকায় রাখলাম পা বছর আটেক পর !
দূর থেকে দেখলাম তোর সুন্দর সাজানো ঘর।
শুনেছিলাম অনাকাঙ্খিত মানুষটার সাথে,
তুই দিব্যি গুছিয়ে করছিস ঘর সংসার !
এ ও শুনেছি তোর সাথে বেশ মানিয়েছে ওকে !
বলনা তবে কি ওই -ই তোর যোগ্যতম রাধে?
শুনেছি ও নাকি তোর ই মতোন ভীষণ সঞ্চয়ী ।
তবে তো নিশ্চয়ই দুজনে মিলে বইছিস সুখের তরী !
সত্যি বলবি, ও..ও কি আমার মতো বড্ড কেয়ারিং?
তুইও বুঝি অন্তর দিয়ে কেয়ার করিস ওকে?
ও..ও কি তোকে আমার মতো বড্ড ভালোবাসে ?
তোর সুডোল বক্ষে মাথা রেখে আদরে করে তোকে ?
বল, ওখানে তে রাখলে মাথা ভালো না বেসে পারিস?
তখন কি আর আমার কথা একটিবারও ভাবিস ?
তোর সাথে বিচ্ছেদে একটাই তো ছিল দাবি,
তোর বক্ষে অন্যের সোহাগ মানব না তো আমি।
বল, তবে কেন তোর বক্ষে আজ অন্যের আধিপত্য ?
ওখানে বুঝি থাকবে না আর আমার অস্বিত্ব !
শেষপর্যন্ত পারলি নাতো রাখতে যা করেছিলি প্রমিস !
এরপরেও কি বলবি তুই আমায় বড্ড ভালোবাসিস ?
