অবৈধ কয়লা পাচার মামলা, সিবিআই আদালতে হাজির অনুপ মাঝি 

অবৈধ কয়লা পাচার মামলা, সিবিআই আদালতে হাজির অনুপ মাঝি 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

      বৃহস্পতিবার নিজস্ব নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে একটি সাদা স্করপিও গাড়িতে চেপে সরাসরি আসানসোল সিবিআই আদালতে হাজির হন    বিতর্কিত কয়লা পাচার মামলার আসামি অনুপ মাঝি ওরফে লালা। সেখানে আজ কয়লা পাচার মামলার শুনানির সম্ভাবনা আছে। যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শুনানির বিষয়টি   স্পষ্ট নয়, সবাই সিবিআই আদালতের আদেশের অপেক্ষায় রয়েছে।

      প্রসঙ্গত সম্প্রতি  সুপ্রিম কোর্ট এই মামলায় অনুপ মাঝিকে দেওয়া অন্তর্বর্তীকালীন গ্রেপ্তারি   সুরক্ষা প্রত্যাহার করেছে এবং তাকে ১৪ দিনের জন্য আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ইডি-কে অনুমতিও দিয়েছে। 

    এই পরিস্থিতিতে সিবিআই আদালতে অনুপ মাঝির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সবার নজর এখন সিবিআই আদালতের সিদ্ধান্তের দিকে যা বিতর্কিত কয়লা পাচার মামলার গতিপথ নির্ধারণ করতে পারে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *