ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:-  ডায়মন্ড হারবার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সরকারি নার্সিং কলেজে অডিটোরিয়ামে ৫ম প্রদীপ প্রজ্জ্বলন শপথ গ্রহণ এবং স্নাতক ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কলেজটি ২৬শে ফেব্রুয়ারী ২০২৬ তারিখে তাদের ৫ম প্রদীপ প্রজ্জ্বলন শপথ গ্রহণ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং প্রথম স্নাতক অনুষ্ঠান সফলভাবে আয়োজন করে। প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সঙ্গীত এর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এখানে উপস্থিত ছিলেন, শুভ্রজিৎ গুপ্ত এসডিও ডায়মন্ড হারবার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোঃ সাঈদুর রহমান রেজিস্ট্রার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়,ড. মোঃ সাদিক মল্লিক প্রিন্সিপাল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্রফেসর ড. তন্ময় কান্তি পাঞ্জা এমএসভিপি, প্রফেসর মানসী জানা প্রিন্সিপাল গভ: কলেজ অফ নার্সিং ডায়মন্ড হারবার সরকারি মেডিকেল কলেজ, গৌরী মণ্ডল এনএস ডায়মন্ড হারবার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, রিনা হালদার ডিপিএইচএনও ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা, মিতা হালদার পিএনও স্কুল অফ নার্সিং ডায়মন্ড হারবার সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে বি.এসসি. নার্সিং প্রথম বর্ষের একশত জন শিক্ষার্থীদের মহৎ নার্সিং পেশায় প্রবেশের স্বীকৃতি দেয়। এই গৌরবময় অনুষ্ঠানে, শিক্ষার্থীরা তাদের অঙ্গীকারের প্রতীক হিসেবে আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলন করে এবং সমাবেশের সামনে নাইটিঙ্গেল শপথ উচ্চারণের মাধ্যমে শপথ গ্রহণ করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নার্সিং পেশার প্রতি তাদের অসামান্য যত্ন, সেবা, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া হয়। ডায়মন্ড হারবার সরকারি কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজের প্রিন্সিপাল মানসী জানা তিনি জানান, এই স্নাতক অনুষ্ঠানটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে,কারণ প্রতিষ্ঠানটি তার প্রথম ব্যাচের (সেশন ২০২১-২০২৫) চার বছর মেয়াদী বি.এসসি. নার্সিং কোর্সের প্রায় ছিয়াশি জন শিক্ষার্থীদের সফল সমাপ্তি উদযাপন করে। অনুষ্ঠানে স্নাতকদের একাডেমিক শ্রেষ্ঠত্ব, ক্লিনিক্যাল পারফরম্যান্স এবং সামগ্রিক সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি উপস্তিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা একই সাথে তাদের নতুন পেশাগত যাত্রার জন্য শুভকামনা জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *