রাণীগঞ্জে উদ্ধার অসংখ্য ভোটার কার্ড 

রাণীগঞ্জে উদ্ধার অসংখ্য ভোটার কার্ড 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাণীগঞ্জ শহরের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তূপ থেকে অসংখ্য ভোটার কার্ড উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। সূত্র মারফত জানা যাচ্ছে, সকালে স্থানীয়রা আবর্জনা স্তূপের ভিতর ভোটার কার্ডগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে পায়। এই কার্ডগুলো কোথা থেকে এল সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

       খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং সমস্ত কার্ড উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে। কারা, কীভাবে এবং কেন এই পরিচয়পত্রগুলি সেখানে ফেলল সেটা খোঁজার চেষ্টা করছে পুলিশ। নির্বাচনের আগে এই ঘটনা ঘিরে বাড়ছে উদ্বেগ। চাঞ্চল্য ও অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। তাদের আশঙ্কা এরমধ্যে হয়তো কোনো চক্র জড়িয়ে আছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *