ছেলেধরা সন্দেহে আটক ৭ সন্দেহভাজন

ছেলেধরা সন্দেহে আটক ৭ সন্দেহভাজন

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

         শনিবার সকালে পাণ্ডবেশ্বরের ছত্রিশগন্ডায়  ছেলেধরা সন্দেহে ৭ জন সন্দেহভাজনকে আটক করে গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এদিন    টোটোতে চেপে কয়েকজন অপরিচিত পুরুষ ও মহিলা গ্রামে আসে। এলাকায় ওদের ইস্তস্ততঃ ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয়। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় ছেলেধরা গুজব ছড়িয়েছে। ফলে ওদের ছেলেধরা সন্দেহে  স্থানীয়রা আটক করে। শুরু হয় জিজ্ঞাসাবাদ।  ওদের কথাবার্তায় অসঙ্গতি দেখে সাতজনকে পাণ্ডবেশ্বর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওদের মধ্যে ৪ জন মহিলা ও ৩ জন পুরুষ ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ ওদের থানায় নিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

       স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ওদের গতিবিধি যথেষ্ট সন্দেহজনক ছিল। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের গাজীপুরের বাসিন্দা বললেও  তাদের সাথে থাকা পরিচয় পত্রের মিল ছিলনা। ফলে   সন্দেহ বাড়ে। আটক ব্যক্তিদের একজন বললেন, আমরা বছরে একবার এই এলাকায় ভিক্ষাবৃত্তি করতে আসি। আগে কখনো সমস্যা হয়নি। এবারই প্রথম এমনটা ঘটলো। পুলিশ সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *