দুর্গাপুরে বসন্ত উৎসব ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দুর্গাপুরে বসন্ত উৎসব ও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

        প্রতি বছরের মত এবছরও একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুরের সুপরিচিত ‘আন্তরিক’ সাহিত্য পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে ‘আপনজন’ মঞ্চে উদযাপিত হলো বসন্ত উৎসব এবং আন্তর্জাতিক নারী দিবস। অনুষ্ঠানে কবিতা, আবৃত্তি, নৃত্য, শ্রুতি নাটক ও সংগীত পরিবেশনার মাধ্যমে বসন্তের আবহ ও নারী শক্তির গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রায় ৩০ জন শিল্পী অংশগ্রহণ করেন। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানটি হয়ে ওঠে উপভোগ্য। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সোমা রায় মুখার্জী।

        ‘আন্তরিক’ সাহিত্য পত্রিকার সম্পাদক অন্তরা সিংহরায় বললেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বসন্ত উৎসব ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *