রাসমণি ব্যানার্জী (হরিপাল)
কর্ম যদি করাও শ্যামা
কর্ম কেন করবো না মা।
তোমার কৃপায় চলছি আমি
শুধু আমায় করো ক্ষমা।
গঞ্জনা দেয় লোকে আমায়
রুগ্ন বলে তানা মারে
কি করি আর বল মা শ্যামা
শরীর খানা ভালো নারে।
কৃপা করে বোঝাস ওদের
কষ্ট ব্যথা দেয় না যেন
রুগ্ন আমি তাইতো রাগী
কষ্ট এতো দেয় যে কেন।
কৃপা করে ও মা শ্যামা
সবার ভালো করিস যেমন
একটু কৃপা করিস মাগো
আমার উপর তুই মা তেমন।
