
গোপা মল্লিক (কলকাতা)
মনটা যখন গুমোট ভারী
বুকের কাছটায় তোকে ধরি
সরে গিয়ে সব উদাসীন
দিনটা হয় বড্ড রঙিন।
বিপদ যখন মাথার পরে
তোর হাসি জোছনা ধরে
অন্ধকারে পথ খুঁজে পাই
বিপদ তখন পালাই পালাই।
কুহু কুহু কোকিল ডাকে
ফুল ফোটে বাঁকে বাঁকে
আলো আসে আঁধার চিরে
আমার মনের মন্দিরে।
