ঈদ উপলক্ষ্যে কাঁকসা থানায় প্রশাসনিক বৈঠক

ঈদ উপলক্ষ্যে কাঁকসা থানায় প্রশাসনিক বৈঠক

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

       আসন্ন ঈদ উপলক্ষ্যে এলাকায় শান্তি বজায় রাখার লক্ষ্যে কাঁকসা থানায় একটি প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে আয়োজিত     এই সভায় উপস্থিত ছিলেন কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত, এসিপি কাঁকসা এম ডি আলী রেজা, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিক সহ এলাকার বিশিষ্ট জনেরা। 

       বৈঠকে বিডিও বলেন, প্রতিবছর কাঁকসায় মহাধুমধাম সহকারে এবং শান্তিপূর্ণ ভাবে ঈদ উৎসব পালিত হয়। এবারও যাতে তার ব্যতিক্রম না ঘটে সেদিকে লক্ষ্য রেখে কাঁকসা ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে কীভাবে ঈদ পালন হবে,  কোন কোন ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা দরকার সেই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।

        অন্যদিকে দানবাবা সেবা কমিটির সদস্য পিরু খান বলেন, কাঁকসায় প্রতি বছরের মত এবছরও শান্তিপূর্ণভাবে ঈদ পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আমরাও তাদের পাশে থাকব।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *