সমীরণ দাস (কলকাতা)

ভোট আসে, ভোট যায়
মানুষ তো রয়ে যায়
পাওয়া না পাওয়ার খেদ নিয়ে ।
এ পার্টি ও পার্টি
আসে কাছে হাঁটি হাঁটি
অনেক প্রতিশ্রুতি দিয়ে ।
কিছু মেলে, কিছু ঝোলে
সব দাবী নাই মেলে
কিছু বোঝে অন্তরযামী !
দলাদলি যাই করো
দিন শেষে মনে করো
পরিবারে তুমি বড় দামী।