ট্রেন লাইন পার করতে গিয়ে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির

ট্রেন লাইন পার করতে গিয়ে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির

কাজল মিত্র, সালানপুর:- সালানপুর থানার অন্তর্গত রূপনারায়নপুর রেলগেট দিয়ে পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা গেছে দুপুর তিনটে নাগাদ রূপনারায়ণপুর ডাবর মোড়ের দিক থেকে পিঠাকিয়ারি নিজের বাড়ি যাচ্ছিলেন ওই ব্যক্তি।তবে ট্রেন আসার পূর্বে রেল গেট বন্ধ থাকায় ওই ব্যক্তি নিজের মনে বন্ধ রেলগেটের নিচে হয়ে পার হবার সময় হাওড়া দিল্লি মেন লাইনে একটি যাত্রীবাহী ট্রেন (১৭০০৮) ডাউন লাইনে তীব্র গতিতে পার হচ্ছিল। ‌ওই ব্যক্তি রেললাইন পার করে যাবার চেষ্টা করতেই চলন্ত ট্রেনের সামনে পড়ে যান। সেই অবস্থা দেখে আশেপাশের সবাই চিৎকার করে ওঠেন। মুহূর্তের মধ্যে তাকে ট্রেনটি বেশ কিছুটা দূরে টেনে নিয়ে যায় এবং পরে দেখা যায় দুটি রেল লাইনের মাঝে রক্তাপ্লুত অবস্থায় তিনি পড়ে আছেন। তার মাথা ছিন্নভিন্ন হয়ে গেছে। সংবাদ পেয়ে দ্রুত সীতারামপুর আরপিএফ ঘটনাস্থলে পৌছায়। জিআরপি আসার পর পোল নাম্বার ২৩২/১৪ সংলগ্ন রেললাইন থেকে দেহটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়। ঘটনার সংবাদ পেয়ে সেখানে ছুটে যান মৃত রাহুল প্রসাদের ভাই রোহিত।চিত্তরঞ্জন রেল কর্মী রোহিত থাকেন রেল শহরের ১০ নম্বর রাস্তার আবাসনে। রোহিত বলেন পাঁচ ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় রাহুল অবিবাহিত। তিনি আগে চিত্তরঞ্জনের ফতেপুর এলাকায় থাকতেন। ‌মাস কয়েক হল পিঠাকিয়ারিতে ঘর ভাড়া নিয়ে একাই থাকছিলেন। ‌তাদের বাবা মহাদেব প্রসাদের মৃত্যু হলে মৃত রাহুলের ভাই রোহিত রেলে চাকরি পান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *