কুলটি বিধানসভার ৩ বারের বিধায়ক এবং ৪ বারের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নাম বাদ, প্রার্থী হলেন অভিজিৎ ঘটক

কুলটি বিধানসভার ৩ বারের বিধায়ক এবং ৪ বারের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নাম বাদ, প্রার্থী হলেন অভিজিৎ ঘটক

কাজল মিত্র, কুলটি:- পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার তৃণমূল কংগ্রেসের পরপর তিনবারের বিধায়ক এবং তার আগে চার বারের কুলটি মিউনিসিপালটির চেয়ারম্যান ছিলেন উজ্জ্বল চ্যাটার্জী গতবার রাজ্য বিধানসভা নির্বাচনে খুব কম মার্জিন ভোটে হেরেছিলেন উজ্জ্বল চ্যাটার্জী কিন্তু এইবার কুলটির জনপ্রিয় নেতা উজ্জ্বল চ্যাটার্জিকে টিকিট দেওয়া হয়নি তৃণমূলের তরফে। ইতিমধ্যে কুলটি বিধানসভা থেকে প্রার্থী রূপে নাম ঘোষণা করা হলো মন্ত্রীমলয় ঘটকের ভাই তথা আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের। নাম প্রকাশ হওয়ার পরে অভিজিৎ ঘটকের সমর্থককেরা আনন্দে মাতলেন আজ বিকেল সাড়ে চারটায়। তবে কুলটির জনপ্রিয় নেতা উজ্জ্বল চ্যাটার্জির নাম বাদ দেওয়াতে ভোটে কি প্রভাব পড়বে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *