কাজের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

কাজের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ

সংবাদদাতা, সালানপুর:- সালানপুর এরিয়ার ইসিএলের বনজিমারি কলিয়ারীতে স্থানীয়দের কাজের দাবিতে বনজিমারি খোলামুখ খনির সামনে বিক্ষোভ বরাভূই গ্রামের একাংশ বাসিন্দাদের।তাঁদের দাবি ভাতা দিয়ে নয় কাজ দিয়ে যুবসমাজ বাঁচাও।এদিন খনি চত্বরের সামনে বিক্ষোভ স্লোগান দেন।তাঁদের হাতে প্ল্যাকার্ড লেখা স্লোগান তুলে বিক্ষোভ দেখায়।তাদের দাবি খনির বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থায় নিয়োগের দাবিতে।যদিও তারা জানান এর আগেও নিয়োগের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল কিন্তু খনি কর্তৃপক্ষকে আশ্বাস মেলেছিলো কিন্তু নিয়োগ হয়নি।যদিও খনির ম্যানেজার দীপক তানওয়ার সাংবাদিকদের সাথে দূরব্যবহার করেন এবং ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বার করে দেওয়ার নির্দেশেদেন খনিনিরাপত্তা কর্মীদের।তবে ম্যানেজার দাবি করেন যাঁরা বর্তমানে কাজ করছে সবাই স্থানীয়।বহিরাগতের কাজে লাগানো হয়নি।তবে পুরো ব্যাপারটায় কোম্পানি কর্তৃপক্ষ দেখছে।তবে বিক্ষোভকারী গ্রামবাসীদের 19তারিখ এজেন্ট অফিসে আসতে বলা হয়।বৈঠকের জন্য।তাতে রাজি হয়ে প্রায় 2ঘন্টা পর শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ তুলে নেই গ্রামবাসীরা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *