কাজল মিত্র, কুলটি:-
আদর্শ নির্বাচনবিধি কার্যকর হতেই জেলা নির্বাচন প্রশাসন এর তরফে জেলাজুড়ে শুরু করল সরকারি সম্পত্তি থেকে রাজনৈতিক দলগুলির ব্যানার, ফেস্টুন ও পতাকা সরানোর কাজ ।বুধবার আসানসোলের কুলটি বিধানসভা এলাকায় এই ঘটনা চোখে পড়ল ।
প্রশাসন এর তরফে জানানো হয়েছে যে নির্বাচন ঘোষণা হবার পর থেকে নির্বাচন কমিশনার এর তরফে জানানো বিধি নিষেধ বেঁধে দেওয়া হয় যেমন সরকারি পোল, বিল্ডিং-সহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে কোন দলীয় পতাকা ,ফেস্টুন ,ব্যানার লাগানো যাবেনা ।তাছাড়া কোন সরকারি কাজ এখন করা যাবেনা ।
সেইসব খতিয়ে দেখতেই কুলটি বিধানসভা এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কল্যাণ চৌধুরী জানান, “আমরা মনিটরিং শুরু করেছি। সরকারি সম্পত্তিতে যে সব রাজনৈতিক প্রচারের সামগ্রী লাগানো রয়েছে, সেগুলি সংশ্লিষ্ট দলগুলিকে খুলে নিতে বলা হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে না সরালে প্রশাসন নিজেই সেগুলি খুলে ডিএম অফিসে জমা করবে।
