শিউলি নন্দন (বর্ধমান)

কতটা পরিমাণ অবহেলায় সারা শরীর জুড়ে ফোস্কা পরে?
নীরবতার গুমোট হাওয়া জ্বালিয়ে ছারখার করে।
অতিষ্ট হয়ে উঠে শীতল ছায়ায় আরাম পাওয়ার লোভ,
দমবন্ধ করা পরিবেশে অসহ্য লাগে নাটকীয় ক্ষোভ।
বরফের মতো ঠান্ডা ছোঁয়ায় কেটে ফালা হয় অনুভূতি,
ঝলসানো চামড়ায় পোড়া গন্ধ আঘ্রাণে মেলে অসম তৃপ্তি।
উপশমের বাহক ভেবেই সয়ে নেওয়া অদেখা তৃপ্তি,
অবহেলার আঁচে পুড়ে ছাই হয়ে উড়ছে গোপন কথা।
ক্ষতের গভীরতা যাচাই করে শুধুই সমবেদনা জানায়,
অসহনীয় যন্ত্রণা লাঘবের নেই বুঝি কোনো উপায়!