বিধানসভা নির্বাচন – প্রকাশিত হলো তৃণমূল কংগ্রেসের ইস্তেহার

বিধানসভা নির্বাচন – প্রকাশিত হলো তৃণমূল কংগ্রেসের ইস্তেহার

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -: 

      শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জ্জীকে পাশে বসিয়ে  বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জ্জী। ছ’টি ভাষায় প্রকাশিত এই ইস্তেহারের নাম রাখা হয়েছে ‘প্রতিজ্ঞা’।

         ইস্তেহার অনুযায়ী আগামী দিনে রাজ্যে আরও নতুন সাতটি জেলার পাশাপাশি পুরসভার সংখ্যাও বাড়বে। জোর দেওয়া হয়েছে ‘দুয়ারে চিকিৎসা’ পরিষেবার উপর। ইস্তেহারে শিক্ষা, স্বাস্থ্য, আবাস, পানীয় জল, কর্মসংস্থান, বেকার ভাতা সহ ১০টি প্রতিজ্ঞার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির উপর জোর দিয়ে তিনি বলেন, “ আগামী দিনে কয়েক হাজার সরকারি বিদ্যালয়কে ই-লার্নিং সুবিধায় সজ্জিত করে আধুনিক করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। শিক্ষার অধিকার বাংলার সবার।’’ তিনি স্পষ্ট বলেন, জনকল্যাণমূলক প্রকল্পগুলির মাধ্যমে বাংলার প্রতিটি শ্রেণির মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার সরকারের প্রধান লক্ষ্য।

       সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছেন। তিনি, অভিষেক সহ অন্যান্যরা খুব শীঘ্রই প্রার্থীদের হয়ে প্রচারে নামবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *