শূন্য ছুঁয়ে

ববি সরকার (কলকাতা)

বারবার কেন ঘুরেফিরে আসে
একই অনুভূতি সব ?
রাগ থেকে যত ভাগ হয়েছিল
করেছি তা অনুভব।

আজন্ম কাল চলছে যেন
যোগ বিয়োগ গুণ ভাগ,
ভাগ চিরকাল একা থাকেনা,
মাছ দিয়ে ঢাকে শাক।

যোগ হলে বিয়োগ আসবেই ফের,
ভালোবাসার চাদর মুড়ে,
এ জীবন রোজ ভাগাভাগি দ্যাখে
কতো শত হৃদয় জুড়ে।

অনুভূতি নিয়ে আর কতো হবে
মগজের ভুরিভোজ !
সবটা বুঝেই বিবাগী মন
পালাতে চাইছে রোজ।

যন্ত্র হলে যন্ত্রণা কে
করবো জানি জয়,
শূন্য ছুঁয়ে সুখ পেলে তাই
ভিড়কে লাগে ভয়।।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *