ভালোবাসা মানে

মহুয়া বিশ্বাস (উত্তর ২৪ পরগণা)

ভালোবাসায় থাকে পবিত্র বন্ধন, অটুট স্পন্দন।
ভালোবাসা মানে আটকে থাকা নয়,
ভালোবাসা মানে আবদ্ধ থেকে মুক্ত হওয়া।
ভালোবাসা মানে আকর্ষন নয়,
ভালোবাসা মানে হৃদয় -মনকে উচ্চস্থানে বসানো।
ভালোবাসা মানে বাহ্যিক আড়ম্বর নয়, উন্নত ভাবনাকে বিকশিত করা।
ভালোবাসা মানে চেতনার সলতে উসকে দেওয়া।
ভালোবাসা মানে প্রদীপ নেভানো নয়
ভালোবাসা মানে অন্ধকারে আলো জ্বালা।
ভালোবাসা মানে নিম্ন থেকে উপরে ওঠা।
ভালোবাসায় থাকে বিশ্বাস
ভালোবাসা করে না হতাশ।
ভালোবাসা মানে দূর্বলের হাত শক্ত করে ধরা,
ভালোবাসা মানে একমতে একপথে চলা।

ভালোবাসায় থাকে শক্তি
ভালোবাসায় থাকে ভক্তি।
ভালোবাসা নয় বিদ্রোহী
ভালোবাসা যুগে যুগে বিজয়ী।
ভালোবাসা দাতা, গ্ৰহীতা নয়..
ভালোবাসা নয় ভয়ঙ্করী
ভালোবাসা নিঃস্বার্থ, নিরহংকারী।
ভালোবাসায় নেই কোনো শর্ত
ভালোবাসা নয় পদার্থ।
ভালোবাসা সংকীর্ণ নয়,
ভালোবাসা বিস্তীর্ণ আকাশময়।
ভালোবাসা নয় যোগ-বিয়োগের বোঝা
ভালোবাসা মানে সমাধান খোঁজা।
ভালোবাসায় থাকে শান্তির বার্তা,
ভালোবাসা মঙ্গলকর্তা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *