সংবাদদাতা, জামুড়িয়া:-
পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ইসিএলের কুনুস্তোরিয়া এলাকার নর্থ সিয়ারসোল ওপিসিতে শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বল্লভপুর পঞ্চায়েতের সাহিবগঞ্জ এলাকার বাসিন্দা ৩৬ বছর বয়সের সজল বাউরি নামের এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়।
জানা গেছে, সজল বাউরি ওপিসি এলাকায় লাইনের কাজ করছিলেন। সেই সময় হঠাৎই তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর পরিবার ও স্থানীয় বাসিন্দারা ইসিএল-এর আঞ্চলিক হাসপাতালে মৃতদেহ রেখে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
পরিবারের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

