রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:
শনিবার আসানসোলের মা কল্যাণেশ্বরী মন্দিরে স্বপরিবারে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন কুলটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা.অজয় পোদ্দার। তখন তার সঙ্গে ছিলেন অসংখ্য দলীয় কর্মী-সমর্থক। জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী ডা. পোদ্দার বললেন, এই কেন্দ্রের মানুষ আগেও আমাকে দু’হাত ভরে আশীর্বাদ করেছেন এবারও করবেন। তিনি আরও বলেন, মায়ের আশীর্বাদ নিয়ে ১৬ নং ওয়ার্ড থেকে প্রচার শুরু করলাম। মায়ের কাছে নিজের জয়ের পাশাপাশি রাজ্য সহ এলাকার মানুষের মঙ্গল কামনা করেছি।


