নির্বাচনী প্রচারে এআই প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 

নির্বাচনী প্রচারে এআই প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে 

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

       নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। প্রার্থীরাও তাদের জনসংযোগের অঙ্গ হিসাবে পাড়ায় পাড়ায় প্রচার শুরু করে দিয়েছেন। ব্যবহার করা হচ্ছে এআই প্রযুক্তির এবং তার অপব্যবহারের ঘটনা সামনে আসতে শুরু করেছে। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দিচ্ছে। 

        আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল শ্যামবাঁধ এলাকার ২ নং মণ্ডলে নির্বাচনী প্রচারে যান। ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রার্থীকে বলতে শোনা যাচ্ছে, ‘আর চাইনা বিজেপি সরকার’। এটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিজেপি প্রার্থীর দাবি, ভাইরাল ভিডিওটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। তিনি বলেন, বিরোধী দলগুলো তার নির্বাচনী প্রচারকে ভয় পাচ্ছে। এই ভয়েই তারা বিজেপি ও তাকে বদনাম করার জন্য এই ধরনের ফেক ভিডিও তৈরি করে ভাইরাল করা হচ্ছে। কিন্তু জনগণ সবকিছু জানে।

       তাদের বিরুদ্ধে বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে আসানসোল দক্ষিণ ব্লক শহর তৃণমূল কংগ্রেস সভাপতি পূর্ণেন্দু চৌধুরী বলেন, বিজেপি নেতারা ভাল করেই জানেন রাজ্যে তৃণমূল কংগ্রেস পুনরায় সরকার গঠন করবে। এখন বিজেপি নেতারা যেই ভুলই করুক না কেন, তার দায় তৃণমূল কংগ্রেসের উপর চাপাবে। তার দাবি বিজেপি প্রার্থী জানেন এবার আসানসোল দক্ষিণে তৃণমূল কংগ্রেস জিতবে। তাই নিজের পরাজয় ঢাকতে তিনি ইতিমধ্যেই তৃণমূলকে দোষারোপ করা শুরু করে দিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *