প্রাত্যহিক প্রভাতী শুভেচ্ছা
আজ: ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার, ইংরেজী: ২২ মার্চ ২০২৬।
সূর্য উদয়: সকাল ০৫:৪৫:১৯ এবং সূর্য অস্ত: বিকাল ০৫:৪৫:৩৮।
চন্দ্র উদয়: সকাল ০৭:৩৫:১৮ এবং চন্দ্র অস্ত: রাত্রি ০৯:১৯:৩৮।
শুক্ল পক্ষ
তিথি: চতুর্থী (রিক্তা) রাত্রি: ১২:০৮:১৮ দং ৪৬/৯/৩৭.৫ পর্যন্ত।
নক্ষত্র: ভরণী
কালরাত্রি: ০১:১৩:০২ থেকে ০২:৪২:২৯ পর্যন্ত।
জন্মের সময়ে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ন, নর গন, অষ্টোত্তরী শুক্রর দশা এবং বিংশোত্তরী শুক্রর দশা।
শুভ দিন: বিদ্যারম্ভ, হলপ্রবাহ ও বীজ বপন, নবান্ন, ক্রয় শুভ, বিক্রি অশুভ, দোকান আরম্ভ।
বিপ্লবী মাস্টারদা সূর্য্য সেনের জন্মদিবস
(২২ মার্চ,১৮৯৪ খৃষ্টাব্দে)।
দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।

