তৃণমূলের কর্মীসভায় উপস্থিত প্রার্থী এবং প্রাক্তন বিধায়ক 

তৃণমূলের কর্মীসভায় উপস্থিত প্রার্থী এবং প্রাক্তন বিধায়ক 

 রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

         ভাবা হয়েছিল পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভা কেন্দ্রটি বিজেপির হাত থেকে উদ্ধার করার জন্য তৃণমূল কংগ্রেস হয়তো প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জ্জীকে প্রার্থী করবে। কিন্তু প্রার্থী করা হয় আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককে। সমাজ মাধ্যমে উজ্জ্বল চ্যাটার্জ্জী একটি ইঙ্গিতপূর্ণ ‘পোস্ট’ করেন। ফলে রাজনৈতিক মহলে জল্পনা বাড়তে থাকে। এরই মাঝে কুলটির নিয়ামতপুরে আয়োজিত দলীয়  কর্মীসভায় উপস্থিত হয়ে উজ্জ্বল চ্যাটার্জ্জী প্রার্থী অভিজিৎ ঘটকের পাশে দাঁড়িয়ে তাকে ভোট দিয়ে  জয়ী করার জন্য দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন। তার এই ভূমিকার জন্য তাকে ঘিরে যে সমস্ত জল্পনার সৃষ্টি হচ্ছিল তার অবসান ঘটল বলে রাজনৈতিক মহল মনে করছে।  

         তাদের মতে, উজ্জ্বল চ্যাটার্জ্জীর উপস্থিতি এলাকায় তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

সভায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ অসংখ্য দলীয়  কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *