প্রায় চার কিলোমিটার পদযাত্রা, জনসংযোগে সাগর বিধানসভার তৃণমূল প্রার্থী বঙ্কিম হাজরা

প্রায় চার কিলোমিটার পদযাত্রা, জনসংযোগে সাগর বিধানসভার তৃণমূল প্রার্থী বঙ্কিম হাজরা


রমেশ রায়, গঙ্গাসাগর:- বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সাগর বিধানসভা কেন্দ্রেও শুরু হয়েছে জোর প্রচার। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ও রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন জনসংযোগে।
বুধবার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গাসাগর এলাকায় প্রায় চার কিলোমিটার পথ পদযাত্রা করে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি। এই কর্মসূচিতে বিশেষভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন এবং পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সঙ্গেও মতবিনিময় করেন।
জনসংযোগ চলাকালীন মন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন এবং সেই প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ ঠিকভাবে পাচ্ছেন কি না, তা খোঁজখবর নেন। স্থানীয়দের সমস্যার কথাও মন দিয়ে শোনেন তিনি।
এদিন মন্ত্রী অভিযোগ করে বলেন, ভারতের নির্বাচন কমিশন ও বিজেপি সরকার সম্মিলিতভাবে এসআইআর (SIR)-এর নামে বহু সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। তাঁর দাবি, বর্তমানে সাগর বিধানসভায় বহু ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। যদিও ইতিমধ্যে প্রায় ২০ শতাংশ নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, বাকি ৮০ শতাংশ এখনো প্রক্রিয়াধীন।
সবশেষে বঙ্কিমচন্দ্র হাজরা আত্মবিশ্বাসের সঙ্গে জানান, “যত বাধাই আসুক, তৃণমূল কংগ্রেস আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *