নদেরচাঁদ হাজরা (কলকাতা)

চলো ঘুরে আসি বাগানে
আমার মনের উঠোনজুড়ে ফুটে আছে ফুল
কবিতারা কথা কয়;
হয়তো আধো আধো বুলি
তবুও আমার সন্তান তারা।
হৃদয়ের রসে জন্ম নিয়েছে একদিন।
কোনো ধোঁয়াশা নেই আমার কাছে
মুক্ত বিহঙ্গের মত ডানা মেলে সাহিত্যের আকাশে।
তারপর!
উড়ে যায় একদিন
কোন সে সুদূরে
জানিনা।
