কাজল মিত্র, কুলটি:- রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে একদিকে চলছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের জোর কদমে নির্বাচনী প্রচার। ঠিক এদের মধ্যে দেখা যাচ্ছে কোথাও বিজেপি ছেড়ে তৃণমূলে এবং কোথাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কর্মসূচি।সেই চিত্র দেখা মিলল আজ বিকেল ৫টায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির চিনাকুড়ি এলাকার চিনাকুড়িতে যেখানে তৃণমূলের প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে এক কর্মী সভার আয়োজন করা হয় এই কর্মীসভায় এলাকার প্রায় 100 জন কর্মী আজ তৃণমূলে যোগদান করলেন।এদিন তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের হাত ধরে সকল কর্মীদের দলীয় পতাকা হাতে দিয়ে যোগদান করানো হয়

Posted inআসানসোল বিধানসভা ভোট