সালানপুরে জোরদার প্রচার তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের   

সালানপুরে জোরদার প্রচার তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের   

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -: 

      বৃহস্পতিবার প্রচারের ময়দানে ঝড় তুললেন বারাবনি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি  সালানপুরের শিরিষবেড়িয়া গ্রামে ‘পাড়ায় পাড়ায়’ ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন এবং তাদের আশীর্বাদ চেয়ে নেন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী জানান, “তিনি সারাবছর এলাকার সাধারণ মানুষের মধ্যেই থাকেন। যেহেতু তিনি প্রার্থী, তাই আমি আমার পরিবারের সদস্যদের কাছে আশীর্বাদ নিতে এসেছি।” প্রচারে বেরিয়ে তিনি রাজ্য সরকারের গত কয়েক বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুতের ক্ষেত্রে এলাকায় যে আমূল পরিবর্তন এসেছে, তা তিনি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

     সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধান উপাধ্যায় বলেন, “মানুষ আমাদের সঙ্গে আছেন। বিরোধীরা কুৎসা করলেও উন্নয়নের নিরিখে তারা অনেক পিছিয়ে আছে। গত কয়েক বছরে এই এলাকার  মানুষ তৃণমূলের ওপর যে ভরসা দেখিয়েছেন, এবারও তার অন্যথা হবে না।”

      এদিনের প্রচারে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তৃণমূল প্রার্থীর গলায় মালা পরিয়ে এবং শঙ্খ বাজিয়ে মহিলারা তাকে স্বাগত জানান।

       প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং-সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ ও কর্মীরা। জনসংযোগ কর্মসূচি ঘিরে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। গ্রামের বিভিন্ন জায়গায় প্রার্থীকে ফুল ছড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *