অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর পশ্চিম বর্ধমান জেলা  প্রশাসন

অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর পশ্চিম বর্ধমান জেলা  প্রশাসন

অঙ্কিতা চ্যাটার্জ্জী, ফাইনাল এক্সপোজার -:

        ​আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলায় প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। শুক্রবার আসানসোলের জেলা প্রশাসনিক ভবনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করেন জেলাশাসক পোন্নাবলম এস। তিনি জানান, “জেলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলার নয়টি বিধানসভার ২,৫০৪টি বুথে কড়া নিরাপত্তা   ব্যবস্থা করা হয়েছে। যেসব ভোটকেন্দ্রে  ১,২০০-এর বেশি ভোটার আছে সেইসব বুথে একটি করে অতিরিক্ত বুথ করা হবে। জেলায় মোট ২৪৩ টি মহিলা পরিচালিত (পিঙ্ক) বুথ করার পাশাপাশি নয়টি মডেল বুথ স্থাপন করা হবে।  বিশেষ চাহিদাসম্পন্ন ভোটকর্মীদের দ্বারা একটি বিশেষ বুথ পরিচালিত হবে।”

       তিনি জানান, “ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী  জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি স্পর্শকাতর জায়গায় বেশি করে রুট মার্চ করছে। আগামী দিনে আরও কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় আসবে।” এছাড়া জেলার নির্বাচন সংক্রান্ত আরও কিছু তথ্য সাংবাদিকদের সামনে তিনি তুলে ধরেন।

        সাংবাদিক বৈঠকের শেষে জেলাশাসক রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে প্রচার চালানোর আবেদন জানান। তিনি আশাপ্রকাশ করেন, জেলাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জেলায় গণতান্ত্রিক উৎসব সফলভাবে সম্পন্ন হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *