অবশেষে বারাবনি বিধানসভায় বিজেপির প্রার্থীর নাম ঘোষণা, পুনরায় ঘোষণা হলো অরিজিৎ রায় এর নাম

অবশেষে বারাবনি বিধানসভায় বিজেপির প্রার্থীর নাম ঘোষণা, পুনরায় ঘোষণা হলো অরিজিৎ রায় এর নাম

কাজল মিত্র, বারাবনি:- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হতেই রাজ্যের রাজনৈতিক মহলে উত্তাপ বাড়তে শুরু করেছে। সেই আবহেই আজ, ৩১ মার্চ ভারতীয় জনতা পার্টি তাদের চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো। এই তালিকায় মোট ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বারাবনি কেন্দ্র থেকে প্রত্যাশামতো প্রার্থী করা হয়েছে অরিজিৎ রায়কে।
উল্লেখযোগ্যভাবে, বারাবনি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ১৭ মার্চ তাদের প্রার্থী হিসেবে বিধান উপাধ্যায়ের নাম ঘোষণা করে প্রচারে অনেকটাই এগিয়ে গিয়েছে। ফলে প্রার্থী ঘোষণা করতে বিলম্ব হওয়ায় বিজেপি কিছুটা পিছিয়ে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
এদিকে, প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর অরিজিৎ রায় আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, আগামী ২৩ এপ্রিল বারাবনির জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
অরিজিৎ রায়ের বক্তব্য, “বারাবনির মানুষ এবার এই দুর্নীতির বিরুদ্ধে সরব হবেন এবং পরিবর্তনের পক্ষে মত দেবেন।” একইসঙ্গে প্রার্থী হিসেবে তাঁকে মনোনীত করার জন্য তিনি দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *