বীরভূমে মেগা জনসভায় তৃণমূল সুপ্রিমো দিলেন উন্নয়নের বার্তা 

বীরভূমে মেগা জনসভায় তৃণমূল সুপ্রিমো দিলেন উন্নয়নের বার্তা 

সৌভিক সিকদার, ফাইনাল এক্সপোজার -:

       দলীয় প্রার্থীদের সমর্থনে বীরভূমে দ্বিতীয়বার জনসভা করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জী। নানুরের পাপুড়িতে আয়োজিত বিশাল জনসভায় তিনি বীরভূমের লাল মাটিকে নিয়ে স্মৃতিচারণ করে বলেন,”বীরভূম মানেই বীরের মাটি।” পরে তিনি বিধানসভার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এদিন নেত্রীর কণ্ঠে একদিকে ছিল তৃণমূল সরকারের গত কয়েক বছরের সাফল্যের খতিয়ান অন্যদিকে ছিল বিজেপির প্রতি তীক্ষ্ণ হুঁশিয়ারি। তৃণমূল নেত্রীর এই জনসভা থেকে  তিনটি বিষয় উঠে এসেছে- উন্নয়ন, কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজনৈতিক প্রতিরোধ।    যুবক-যুবতীদের উদ্দেশ্যে তিনি বলেন, চিন্তা করবেননা, যুবসাথী প্রকল্পে সবাই টাকা পেয়ে যাবেন। সাধারণ মানুষের আবেগ ছুঁয়ে তিনি প্রতিশ্রুতি দেন, আগামী দিনে রাজ্যে আর কোনও কাঁচা বাড়ি থাকবে না।প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। আসন্ন নির্বাচনকে জীবনের ‘অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই’ হিসেবে ব্যাখ্যা করে তিনি বলেন, এই ভোট অধিকার রক্ষার লড়াই, বাঙালির আবেগের লড়াই। তার প্রশ্ন ছিল, “মা-বোনেরা ভোটটা দেবেন তো?” 

বিজেপির চক্রান্তের বিরুদ্ধে তিনি দলীয় প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের এই সভা বীরভূমের রাজনৈতিক সমীকরণকে তৃণমূলের অনুকূলে আরও দৃঢ় করল।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *