কাজল মিত্র, আসানসোল:-
বুধবার দুপুরে আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়কের কাল্লা মোড় এলাকায় নাকা পয়েন্টে চেকিং চলাকালীন একটি বোলেরো গাড়ি (WB 37 L 4902 )থেকে ওই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। রানিগঞ্জ দিক থেকে আসা ঐ চারচাকা গাড়িটিকে কাল্লা মোড়ে নাকা পয়েন্টে নিয়ম মেনে আটকানো হয়।
তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ির সামনের সিট থেকে ঐ নগদ টাকা উদ্ধার করে। গাড়িতে থাকা ব্যক্তির কাছে ঐ টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। এরপর পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

