দম্পতির আত্মহত্যা – চাঞ্চল্য উখড়ায়

সংবাদদাতা: আসানসোল:-

দম্পতির আত্মহত্যাকে কেন্দ্র করে ২৯ শে মার্চ সাতসকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পশ্চিম বর্ধমানের উখড়ায় শ্যামসুন্দরপুর কোলিয়ারির ভুয়াপাড়ায়। মৃত দম্পতির নাম নীলকন্ঠ বাউরী (৪২) ও লিলি বাউরী (৩৫)।
ভেতর থেকে দরজা বন্ধ ঘরে স্ত্রীর দেহটি পড়েছিল ঘরের মেঝেতে এবং সিলিংয়ে ঝুলছিল স্বামীর নিথর দেহ। প্রতিবেশীদের অনুমান প্রথমে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার পর নীলকন্ঠ আত্মঘাতী হয়েছে। মৃত দম্পতির একটি নাবালক ছেলে ও মেয়ে আছে। মা-বাবাকে হারিয়ে দুই ভাইবোন কার্যত দিশাহারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় উখড়া ফাঁড়ির পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ মৃতের বাড়ির দেওয়াল আঁটা ‘আমরা একসাথে যাব’ লেখা একটি কাগজ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পেশায় গাড়ির চালক ছিল নীলকন্ঠ এবং স্ত্রী উখড়ার একটি কাপড়ের দোকানে কাজ করত। স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করত নীলকন্ঠ। এই নিয়ে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ লেগেই ছিল এবং তারই পরিণতি এই মর্মান্তিক আত্মহত্যা। মৃত দম্পতির পুত্র রোহিতের দাবি - সে গত রাতে পাশে মামার বাড়িতে শুয়েছিল। সকালে ঘুম থেকে উঠে মায়ের ফোনে ফোন করে। কিন্তু কোনো উত্তর না মেলায় বাড়িতে গিয়ে দেখে দরজা বন্ধ। ডাকাডাকির পরেও সাড়া মেলেনি। শেষে দরজা ভেঙে দেখে বাবার নিথর দেহ সিলিং থেকে ঝুলছে এবং মায়ের দেহ বিছানায় পড়ে আছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *