সোমা মৌ ঘোষ (কলকাতা)

ভাতা -টা কনফার্ম হয়ে গেছে বেলা শুনছো
তোমার আমার ভালোবাসা আর কে আটকায়!
তুমিও কি আমার মতো সংসার গড়ার দিন গুনছো?
ভাতা-টা এবার পাবোই বেলা শুনছো…
ভাতার অর্থ পকেটে এলেই ছাদনা তলায় দাঁড়াবো দুজনে মিলে..
রমরমিয়ে এগিয়ে যাবো বাংলার বুকে দুজনে হেলেদুলে।
চুপ কেন বেলা বোস , তুমি কি নীরবে কাঁদছো?
চাকরি না পেলেও ভাতা-তেই রাখবো সুখী
বেলা কেন এতো ভাবছো…
এতেই উন্নতি, এতেই জয় , অসুস্থতায় ঔষধ..
তুমি লক্ষী আমি নারায়ণ ভাববো না আর বিশদ।
২৪৪১১৩৯ “বেলা বোস” পাচ্ছো কি তুমি শুনতে…
মাস পেরোলেই ১৫০০ ঠিক পাবে তুমি গুনতে..
বিরিয়ানি না পাই, পান্তা টেস্টি নুনের গুনেতে..
২৪৪১১৩৯ বেলা পাচ্ছো কি শুনতে..
